ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, মোট ২৯৪ আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ২০৪ আসনে। আর তৃণমূল ৮৩ আসনে এগিয়ে।
সোমবার (৪ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে, বিরোধীদল বিজেপি পেতে যাচ্ছে বড় জয়। গণনা করা ভোটের যে প্রবণতা, তা শেষ পর্যন্ত বজায় থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করবে বিজেপি।
এদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া উত্তেজনার রেশ এবার পৌঁছায় উত্তরবঙ্গের কোচবিহারে। সোমবার দুপুরে জেলার দিনহাটায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের লাঠিপেটা করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে হয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলাকালীন ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। দিনহাটায় এবার বিজেপির প্রার্থী অজয় রায় এবং তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়ন গুহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে সর্বশেষ গণনার ট্রেন্ড বলছে, উদয়ন গুহর চেয়ে ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অজয় রায়। এই লিডের খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে।
দিনহাটার এই সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কঠোর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গোটা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। উল্লেখ্য, কেবল কোচবিহারই নয়, ভোট গণনার শুরু থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন ও প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। সূত্র মতে, গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!