মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী।
মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী।   ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 

সোমবার (৪ মে) ভোট গনণাকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করার কারণে কমিশন এমন নির্দেশ দেন বলে জানা গেছে।  

কমিশন সম্পর্কিত একটি সুত্র জানিয়েছে তাঁদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও জানা গেছে সাখাওয়াত মেমোরিয়ালে গণনাকেন্দ্রে গিয়েছিলেন কংগ্রেসের আরেক নেতা অভিষেক ব্যানার্জী।

সেখান থেকে তাঁকে বেরিয়ে যেতে বলে নির্বাচন কমিশন। কারণ, তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া গণনাকেন্দ্রে কারও থাকার কথা নয়।

এর আগে বিভিন্ন স্থানে ভোট গনণাকেন্দ্রে যান তৃণমুল নেত্রী মমতা ব্যানার্জী ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে তাঁরা বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন।