পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতার একাধিক অভিযোগ সামনে এসেছে। পশ্চিম বর্ধমানের (জামুরিয়া-চুরুলিয়া) জামুরিয়া বিধানসভার চুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস-এর দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে। পাশাপাশি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।
কোতুলপুর বিধানসভার খিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করেছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গণনা কেন্দ্রের মধ্যেই তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ-এর গণনা কেন্দ্রে।
সোমবার (৪ মে) সামগ্রিকভাবে, গণনা ঘিরে একাধিক জায়গায় উত্তেজনা ও সহিংসতার অভিযোগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। এরপরেই জেলাশাসক, সিপিকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে বলেও জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!