হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে তাকে কয়েকটি উনো কার্ড হাতে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টটিতে কোনো আলাদা ক্যাপশন দেওয়া হয়নি, তবে ছবির ওপর স্পষ্টভাবে লেখা রয়েছে— ‘সব কার্ড আমার কাছে’।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই প্রতীকী বার্তাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা বৃদ্ধি এবং তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বিরোধের মধ্যে এই পোস্টটি ইরানের প্রতি একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ছবির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণের বার্তা দিতে চেয়েছে, যদিও এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!