ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে শুরু হয়েছে। ফলাফল ঘিরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়। যার মধ্যে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অন্যতম বড় কেন্দ্র। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট। সাধারণত দুপুর ১২টার মধ্যেই কোন দল এগিয়ে আছে তা স্পষ্ট হয়ে যাবে, তবে সব কেন্দ্রের চূড়ান্ত ফল পেতে সন্ধ্যা বা রাতও হয়ে যেতে পারে।
এই নির্বাচনে বিশেষ নজর থাকবে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর লড়াইয়ে। এছাড়া তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী—ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাঁজা ও মধুপর্ণা ঠাকুরের ফলাফল নিয়েও আগ্রহ রয়েছে।
বিজেপির দিক থেকেও রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণজ্যোতি তিওয়ারি এবং রত্না দেবনাথের ফলাফল নজর কাড়বে। পাশাপাশি বাম, কংগ্রেস ও আইএসএফ প্রার্থীদের মধ্যেও কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব গণনাকেন্দ্র তিনস্তরের নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। স্ট্রং রুমে সংরক্ষিত ব্যালট ও ইভিএম কড়া নজরদারিতে রয়েছে এবং গণনাকেন্দ্রে প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ তামিলনাডু (২৩৪ আসন), কেরালা (১৪৭ আসন), আসাম (১২৬ আসন) এবং পণ্ডিচেরি (৩৩ আসন) বিধানসভা নির্বাচনের ফলও প্রকাশিত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি মূলত পশ্চিমবঙ্গের দিকেই, কারণ এই রাজ্যের ফল জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এর আগে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!