জার্মানি থেকে ৫ হাজার নয়, আরও বেশি সংখ্যায় মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রাথমিকভাবে জার্মানি থেকে ৫ হাজার সেনা সরানোর পরিকল্পনার কথা বলা হলেও ট্রাম্প জানিয়েছেন, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে।
তিনি বলেন, ‘আমরা সেনাসংখ্যা অনেক কমিয়ে ফেলছি। আমরা ৫ হাজারের চেয়েও অনেক বেশি সেনা সরিয়ে নিচ্ছি।’
এর আগে গত শুক্রবার পেন্টাগন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেয়। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ সিদ্ধান্ত আসে, যা যুক্তরাষ্ট্র ও জার্মানির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত জার্মানিতেই।
সূত্র: আল-জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!