লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রণাঙ্গনে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। দেশটির দাবি, সাময়িক যুদ্ধবিরতি নয়—বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য।
তাসনিম নিউজের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ৯ দফার একটি প্রস্তাব দেয়। এর পাল্টা জবাব হিসেবেই তেহরান ১৪ দফার নতুন পরিকল্পনা জমা দেয়। পুরো প্রক্রিয়াটি পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এগিয়ে চলছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের—তারা কূটনীতির পথে হাঁটবে, নাকি সংঘাত বজায় রাখবে।’
প্রতিবেদন অনুযায়ী, আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে জানায়, সব ধরনের সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে।
ইরানের প্রস্তাবিত ১৪ দফা শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের ওপর থেকে নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান নিশ্চিত করা।
সূত্র: আল জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!