যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তেহরানের সর্বশেষ অবস্থান এবং উদ্যোগগুলো নিয়ে আঞ্চলিক ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১ মে) তুরস্ক, মিসর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচি পৃথকভাবে ফোনালাপ করেন।
এ সময় আরাগচি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের (ইসরায়েল) চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।
এর আগে ইরানের একটি কূটনৈতিক সূত্র আল–জাজিরাকে বলেছে, ইরান সরকার বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের একটি নতুন প্রস্তাব দিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!