যুদ্ধজাহাজে নতুন করে রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র
যুদ্ধজাহাজে রসদ সরবরাহ করার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।   ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১ মে) মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে।

জাহাজটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে।

অন্যদিকে, যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পিট হেগসেথ। পেন্টাগন প্রধান জানান, ইরান-এর সঙ্গে চলমান সংঘাতে এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

তবে বিভিন্ন বিশ্লেষক ও সংস্থার মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ সরকারি হিসাবের তুলনায় আরও বেশি হতে পারে।

সূত্র: আল–জাজিরা