রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দেড় ঘণ্টা ফোনে কথা বলেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দেড় ঘণ্টা ফোনে কথা বলেছেন   ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দেড় ঘণ্টা ফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনা ছিল আলোচনার মূল বিষয়।
ক্রেমলিন এবং ট্রাম্প নিজেই এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচনায় দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান সংকট নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় পুতিন তেহরানের পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

মস্কো যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে বলে জানা গেছে।

এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে ট্রাম্পকে প্রস্তাব দেন পুতিন। 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি ও আল–জাজিরা