মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানে অন্তত ২১ জনের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ৪ হাজারের বেশি নাগরিককে। বুধবার (২৯ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির মানবাধিকার দপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়ার পর এই সাজা কার্যকর করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে গত জানুয়ারিতে বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া নয়জন আছেন। এ ছাড়া, বিরোধী গোষ্ঠীর সদস্য অভিযোগে ১০ এবং গুপ্তরচৃত্তির অভিযোগে গ্রেপ্তার দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে।
জাতিসংঘ আরও জানায়, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অভিযোগে ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি বলেছে, অনেক বন্দি জোরপূর্বক গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের পর কখনো কখনো তা টেলিভিশনেও প্রচার করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ফলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, ইরানিরা একদিকে যেমন সংঘাতের প্রভাব সামলাচ্ছেন, তেমনি তাদের অধিকারও কঠোরভাবে কেড়ে নেওয়া হচ্ছে। বিষয়টি উদ্বেগের।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!