ইরানের নিষেধাজ্ঞা এড়িয়ে পরিচালিত তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কে সহায়তা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সহযোগিতার অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৯ এপ্রিল) মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মন্ত্রণালয়ের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। তবে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জাতীয়তা প্রকাশ করা হয়নি।
মার্কিন অভিযোগ, বিদ্যমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রেখেছে। এতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় একটি ‘ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক’ গড়ে উঠেছে, যার মাধ্যমে তেল বিক্রির অর্থ তৃতীয় পক্ষের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় স্থানান্তর হয়ে শেষ পর্যন্ত ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং আইআরজিসির কাছে পৌঁছায়।
ট্রেজারি বিভাগের দাবি, নিষেধাজ্ঞার আওতায় আসা ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই নেটওয়ার্কের অংশ হিসেবে ইরানের তেল বাণিজ্য থেকে অর্জিত অর্থ গোপনে স্থানান্তরে ভূমিকা রাখছে।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইরানের তেল খাতকে চাপের মধ্যে রাখতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে।
সূত্র: রয়টার্স
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!