মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও চরম উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৭ এপ্রিল) মস্কোয় অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন স্পষ্ট করেছেন যে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে পুতিন তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, উদ্ভূত পরিস্থিতিতে মস্কো কৌশলগত অংশীদার হিসেবে তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক এখন একটি বিশেষ উচ্চতায় পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
বৈঠকে মার্কিন চাপ ও হামলার মুখে ইরানের জনগণের সাহসিকতার প্রসঙ্গটি বিশেষভাবে আলোচিত হয়। আরাগচি বলেন, শত প্রতিকূলতা ও বাহ্যিক চাপের মুখেও ইরানের মানুষ দমে যায়নি, বরং তারা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে। ভ্লাদিমির পুতিনও একই সুরে কথা বলেন এবং সার্বভৌমত্ব রক্ষায় ইরানের জনগণের লড়াইয়ের প্রশংসা করেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই বৈঠকের পর জানান, মস্কোর প্রধান লক্ষ্য হলো সংঘাত বন্ধ করে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের বৈঠক মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির বিপরীতে রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার এক শক্তিশালী সংকেত দিচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!