আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে ব্যাপক পুলিশি অভিযান চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের ১৪২টি কেন্দ্রে অভিযান চালিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, অতীতে নির্বাচনকালীন হিংসা বা বেআইনি কার্যকলাপে যুক্ত ছিলেন অথবা ভোটের সময় অশান্তি তৈরি করতে পারেন বলে আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করেই এই গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের যুক্তি, ভোটের আগেই কঠোর ব্যবস্থা নিলে দিনে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা অনেকটা কমে আসে।
মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসন যৌথভাবে চিরুনি তল্লাশি, নাকা চেকিং এবং নিয়মিত টহলদারি চালিয়ে যাচ্ছে। সংবেদনশীল ও অতি সংবেদনশীল কেন্দ্রগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে। বুথগুলোতে সিসিটিভি ক্যামেরা, ওয়েবকাস্টিং এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও ইতিমধ্যে মোতায়েন শুরু হয়েছে।
শুধু আইনশৃঙ্খলাই নয়, সচেতনতামূলক কার্যক্রমও চলছে সমান্তরালে। ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে। গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি জোরদার করা হয়েছে।
এই ব্যাপক গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিলেও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পদক্ষেপটি সম্পূর্ণ আইনশৃঙ্খলার স্বার্থে এবং তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!