যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান কিংবা ইরানের তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা পরিচলনা করে, তাহলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে চতুর্গুণ হামলা চালাবে তেহরান। ইরানের ভাইস-প্রেসিডেন্ট ইসমাঈল সাঘাব এস্ফাহানি এই সতর্কবার্তা দিয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এস্ফাহানি বলেন, 'যুদ্ধসংক্রান্ত যে কোনো ঘটনার প্রতিক্রিয়ায় আমরা যতদ্রুত সম্ভব সাড়া দেবো। যদি তেলকূপ কিংবা ইরানের যে কোনো অবকাঠামোগত স্থাপনায় হামলা হয়, তাহলে যেসব দেশ আগ্রাসনকারীদের সহযোগিতা করছে— সেসব দেশ লক্ষ্য করে চতুর্গুণ হামলা পরিচালনা করবে ইরান।'
'আমরা ভিন্ন ধারার অঙ্ক চর্চা করি। এই অঙ্কে ইরানের এক কূপ (মার্কিন মিত্রদের) চারটি কূপের সমান' এক্সবার্তায় বলেন এস্ফাহানি।
আগের দিন শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, গত কিছুদিন ধরে ইরানের বন্দর, হরমুজ প্রণালি,পারস্য ও আরব সাগরে মার্কিন প্রতিরক্ষা বাহিনী যে অবরোধ জারি করেছে— তার জেরে বিপুল চাপে পড়েছে ইরানের তেলবাণিজ্য।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে। তারা শিগগিরই হরমুজ প্রণালি খুলে দিতে চায়। কারণ তারা নগদ অর্থের সংকটে ধুঁকছে। প্রতিদিন তাদের লোকসান হচ্ছে ৫০ কোটি ডলার। সেনা এবং পুলিশ বাহিনী ইতোমধ্যে অভিযোগ তোলা শুরু করেছে যে তারা বেতন পাচ্ছে না।'
ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই পোস্ট দেওয়ার ২৪ ঘণ্টা পেরোনো আগেই এক্সে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে সতর্কবার্তা দেন ইরানের ভাইস প্রেসিডেন্ট।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!