পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, রবিবার (২৬ এপ্রিল) হামলাকারীরা আফ্রিদির ওপর একাধিক গুলি চালায়, ফলে তিনি পালানোর সুযোগ পাননি। তিনি লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
আফ্রিদিকে ওই অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হতো। তদন্তকারীরা ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।
এর আগে গত মাসে লাহোরে একটি টিভি স্টেশনের বাইরে লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ৬৭ বছর বয়সি হামজা ওই হামলা থেকে বেঁচে যান বলে জানা গেছে।
এর আগে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের বড় ভাই মুহাম্মদ তাহির আনোয়ার পাকিস্তানে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। তিনি সংগঠনটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
গত বছরের মার্চে লস্কর-ই-তৈয়বার শীর্ষ সন্ত্রাসী আবু কাতাল ওরফে কাতাল সিন্ধিও পাকিস্তানের জেলাম অঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তিনি ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ ছাড়া ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরের রিয়াসি হামলারও অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে, যেখানে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!