যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন।
তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি।
এ দিকে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। তিনি প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে শিক্ষিত।
জানা যায়, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি লস অ্যাঞ্জেলেস কাউন্টির একজন শিক্ষক হিসেবে কাজ করতেন। তবে এ তথ্য সরকারিভাবে নিশ্চিত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ডিনারের সময় ওয়াশিংটন হিলটন হোটেলের ভেতরে একাধিক গুলির শব্দ শোনা যায়। কেউ কেউ ৫ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
ঘটনার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তারা সবাই অক্ষত আছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন, যেখানে একজন ব্যক্তিকে—যাকে অ্যালেন হিসেবে চিহ্নিত করা হচ্ছে—নিরাপত্তা বাহিনীর ঘেরাও অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, ঘটনার পর তাকে হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সিক্রেট সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তদন্ত চলমান থাকায় এখনো সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র: সামা টিভি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!