যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করেন না। তবে ঘটনাটির তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ হামলাকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে বলেন, শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।
এদিকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও সংগ্রহ করছেন তদন্তকারীরা।
ওয়াশিংটনের পুলিশপ্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত অন্য কোনো সন্দেহভাজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ঘটনাটি ঘিরে নানা জল্পনা থাকলেও, ইরানের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে ট্রাম্পের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: মিডল ইস্ট আই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!