ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।
ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কেন আমি এটি ব্যবহার করবো?’—এ প্রশ্নকে অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্র প্রচলিত সামরিক শক্তি ব্যবহার করেই নিজেদের লক্ষ্য অর্জন করেছে।
ট্রাম্প বলেন, “পারমাণবিক অস্ত্র ছাড়াই আমরা প্রচলিত পদ্ধতিতে তাদের ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র কোনো দেশেরই ব্যবহার করা উচিত নয়।
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।
তবে এটি আগে থেকে মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যুক্ত হবে নাকি কোনো জাহাজকে প্রতিস্থাপন করবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখনও লোহিত সাগরে অবস্থান করছে। মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, এটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
সূত্র: বিবিসি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!