ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষোভ ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সকাল থেকেই কয়েকটি কেন্দ্রে অভিযোগ-পাল্টা অভিযোগের পাশাপাশি ইভিএম ত্রুটির ঘটনাও সামনে এসেছে।
পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল সেখানে পৌঁছান। অভিযোগ, তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকরা। বিজেপির দাবি, ভোট শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু ওই প্রার্থী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মালদা জেলার মোথাবাড়ি বিধানসভার বালুয়াচরা হাইস্কুল কেন্দ্রে ইভিএম বিকল হয়ে দীর্ঘ সময় ভোটগ্রহণ ব্যাহত হয়। সেক্টর অফিসার দেরিতে পৌঁছালে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী নিবারন ঘোষ ও ভোটাররা। একপর্যায়ে উত্তেজনা বাড়লে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
মুর্শিদাবাদ জেলার ডোমকলের ২১৭ নম্বর বুথের সামনে জটলার খবর পাওয়া গেছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এছাড়া সিপিএম সমর্থকদের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে বিষয়টি নিয়ে ভারতীয় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।
সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। একই সময়ে তামিলনাড়ুতে ভোটগ্রহণের হার ছিল ১৭.৬৯ শতাংশ।
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যদিও প্রশাসনের দাবি, অধিকাংশ এলাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, তবুও বিচ্ছিন্ন এসব ঘটনা নির্বাচন ঘিরে চাপা উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!