ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে একাধিক যানের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামা একটি ঢালু সড়কে দুর্ঘটনাটি ঘটে।
মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় একটি ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দিলে পর্যায়ক্রমে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনাস্থলটি জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক শোকবার্তায় তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত সম্পন্ন করার এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রশাসন জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে।
দুর্ঘটনার পর ওই সড়কে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের মতে, ড্রামন্ডগঞ্জ উপত্যকার ঢালু সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে প্রায়ই যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!