মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিএনএনসহ একাধিক মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো “অপারেশন মিডনাইট হ্যামার” ছিল একটি “চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ”, যেখানে ইরানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্ট ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে ভুলভাবে উপস্থাপন করছে। তার ভাষায়, এসব সংবাদমাধ্যম এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য “ক্ষতি” বা “পরাজয়” হিসেবে দেখাচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

ট্রাম্প আরও বলেন, এমন সংবাদ শত্রুপক্ষকেও বিভ্রান্ত করছে, কারণ তারা একই প্রতিবেদন অনুসরণ করছে। তিনি এসব প্রতিবেদনকে মার্কিন সেনাবাহিনীর জন্য “অবমাননাকর” বলে উল্লেখ করেন।

সূত্র: মিডল ইস্ট আই