ভারত-শাসিত কাশ্মীরের উধমপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটি রামনগর শহর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল। ৪২ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ি সড়কের একটি বাঁকে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার (১০০ ফুট) গভীর পাথুরে খাদে পড়ে যায়।
কাশ্মীরের স্থানীয় সিভিল প্রশাসনের কর্মকর্তা প্রেম সিং জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতাল ও রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতোমধ্যে ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বহন ও পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ভারতে সড়ক দুর্ঘটনার উচ্চ হার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ রাস্তায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!