যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে আনা প্রস্তাবের ওপর পঞ্চমবারের মতো ভোট আয়োজন করতে চায় ডেমোক্র্যাটরা।
মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এ ঘোষণা দিয়ে জানান, যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি আবারও ভোটে তোলা হবে। এর লক্ষ্য, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ বন্ধ করা।
রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে শুমার বলেন,“আমাদের সেনারা যখন সম্মুখসমরে জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না।” তিনি আরও বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত রাখবেন। “আমরা তাঁদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করব, অথবা এই যুদ্ধ বন্ধে আমাদের পক্ষে ভোট দেওয়ার মতো যথেষ্ট সাহসী রিপাবলিকান খুঁজে না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।”
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের-প্রেসিডেন্টের নয়। এ কারণে সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা বারবার চেষ্টা করছেন, যাতে যেকোনো সামরিক অভিযান শুরুর আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করা যায়।
তবে বাস্তবে এ প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। কারণ, সিনেট ও প্রতিনিধি পরিষদ-উভয় কক্ষেই ট্রাম্পের দল রিপাবলিকানরা অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। ফলে তারা ডেমোক্র্যাটদের এই উদ্যোগগুলো আটকে দিচ্ছে।
সূত্র: আল–জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!