ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২০ এপ্রিল) বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি এই সতর্ক বার্তা দেন।
আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি তাদের (যুদ্ধ বিরতি নিয়ে) সদিচ্ছার অভাবেরই লক্ষণ।
তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে।’
সূত্র: আল–জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!