প্রথম দফার আলোচনায় ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল।
প্রথম দফার আলোচনায় ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল।   ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।

রবিবার (১৯ এপ্রিল) দেশটির আধা সরকারী বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তাসনিমের প্রতিনিধি জানিয়েছেন, ‘ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

সূত্র: আল–জাজিরা।