ভারতের হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসার বিষয়ে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম চাউর হলেও এখন জানা যাচ্ছে ভিন্ন কথা।
রবিবার (১৯ এপ্রিল) ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের এমপি বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রতিবেশী কোনো দেশে এই পদে পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার জায়গা নেবেন। প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন। এই নিয়োগের আগে বাংলাদেশ সরকারের সম্মতি চাওয়া হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়োগ এমন সময়ে এসেছে, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদীকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা। এতে বোঝা যায়, মোদি সরকার গুরুত্বপূর্ণ দেশে রাজনৈতিক নেতাদের দূত হিসেবে পাঠাতে আগ্রহী।
দিনেশ ত্রিবেদী আগে ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। তখন তিনি অল ইন্ডিয়া তৃণমূলের সদস্য ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দলটি ছাড়েন। পরে ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন।
ঢাকায় দিনেশ ত্রিবেদীর নিয়োগকে নতুন কূটনৈতিক ধারা হিসেবে দেখছে দেশটির গণমাধ্যম। বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোতে এখন অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে দেশটির সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!