যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
রবিবার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তাঁর এ মন্তব্য সামনে এলো।
এ দিকে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এর আগে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। শনিবার এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ‘হরমুজের দিকে জাহাজ নিয়ে এলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে, সেগুলোতে হামলা চালানো হবে।’
গত শুক্রবার (১৭ এপ্রিল) ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দেয়। তবে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ অব্যাহত রাখে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার (১৮ এপ্রিল) পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাস ভঙ্গ করায় তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্র: মিডল ইস্ট আই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!