দীর্ঘ ভ্রমণ, ক্যাম্পিং কিংবা গাড়িতে অবস্থানের সময় যাত্রীদের সুবিধার্থে ‘ইন-ভেহিকল টয়লেট’ বা গাড়ির ভেতরেই শৌচাগার তৈরি করছে চীনা প্রতিষ্ঠান সেরেস।
ইতোমধ্যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত এ শৌচাগারের পেটেন্ট পেয়েছে।
প্রতিষ্ঠানটির পেটেন্ট আবেদনে বলা হয়েছে, শৌচাগারটি যাত্রীর সিটের নিচে লুকানো থাকবে। প্রয়োজনের সময় নির্দিষ্ট বোতাম চাপলে বা ভয়েস কমান্ড দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসবে। এতে ফ্যান ও নির্গমন পাইপ থাকবে, যা দুর্গন্ধ গাড়ির বাইরে বের করে দেবে।
এছাড়া শৌচাগারটিতে বর্জ্য সংগ্রহের জন্য একটি ট্যাংক থাকবে। বিশেষ ব্যবস্থার ফলে তরল পদার্থ বাষ্পে পরিণত হবে এবং অন্যান্য বর্জ্য শুকাতে সহায়তা করবে।
তবে নির্মাতা প্রতিষ্ঠান সেরেস এখনও এমন কোনো গাড়ি বাজারে আনার ঘোষণা দেয়নি। ফলে প্রযুক্তিটি বাস্তবে উৎপাদনে আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির তথ্যমতে, ১৯৫০-এর দশকে রোলস রয়েস সিলভার রেইথের একটি বিশেষ সংস্করণের গাড়িতে টেলিভিশন ও শৌচাগারের ব্যবস্থাও ছিল।
উল্লেখ্য, প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে বর্তমানে চীনের বৈদ্যুতিক গাড়িগুলোতে নানা ধরনের সুবিধা যুক্ত করা হচ্ছে। এর মধ্যে ম্যাসাজ সিট, কারাওকে সিস্টেম এবং ফ্রিজের মতো আধুনিক সুবিধাও রয়েছে।
চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে অনেক কোম্পানি এখনো লাভের মুখ দেখতে পারছে না। তবে সেরেস ও বিওয়াইডির মতো কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে লাভজনক অবস্থানে পৌঁছেছে বলে জানা গেছে।
এমএস নাঈম/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!