দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যে এই হামলা ঘটে।
শুক্রবার (১৭ এপ্রিল) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লেবানন ২৪ এর খবরে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গভর্নরেটের কুনিন এলাকায় ইসলামিক হেলথ অথরিটির একটি অ্যাম্বুলেন্স দলকে লক্ষ্য করে মেশিনগান থেকে গুলি ছোড়ে এবং কামানের গোলা নিক্ষেপ করা হয়।
সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে নিহত বা আহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এছাড়া, আল–জাজিরা এই তথ্যের স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
সম্প্রতি লেবানন–ইসরায়েল সীমান্তে উত্তেজনা কমাতে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই ধরনের অভিযোগ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে।
সূত্র: আল–জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!