পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়, হারিপুর এলাকায় সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড পরিচালিত একটি পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, এতে ঘরবাড়ি পুড়ে যায় এবং অনেক বাসিন্দা আটকা পড়েন।
ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের তথ্য অনুযায়ী, নিহত আটজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে তিন শিশু, দুই কিশোরী, দুই বৃদ্ধা নারী এবং একজন পুরুষ রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আর কেউ আটকে নেই বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পরপরই অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান, চারসাড্ডা, ওয়াহ ক্যান্ট ও ট্যাক্সিলা থেকে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
রেসকিউ ১১২২-এর নেতৃত্বে দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে মূল গ্যাস পাইপলাইনের ভালভ বন্ধ করা হয়। তবে লাইনে উচ্চচাপ থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!