লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর এক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার (১৭ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের খিয়াম ও দিব্বিন শহরে ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে।
এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরাইলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ডোনাল্ড ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বেনিয়ামিন নেতানিয়াহু এবং জোসেফ আউন-এর সঙ্গে আলোচনা শেষে তিনি এই ঘোষণা দেন।
বাংলাদেশ সময় শুক্রবার (১৭ এপ্রিল) ভোর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জাফাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদে বলেন, এই চুক্তি ইসরায়েলি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, অনে কইসরায়েলি মনে করছেন, ট্রাম্পের চাপেই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তেলআবিব।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত দুই হাজার ১৯৬ জন নিহত এবং ৭ হাজার ১৮৫ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!