ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন মারা গেছেন। এসময় আহত হন আরও ২২ জন কর্মচারী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছত্রিশগড় রাজ্যের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান।
বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানায়, বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
এ ঘটনার পর ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকার তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!