মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিল চীনা ট্যাংকার, আন্তর্জাতিক, চায়না, হরমুজ, ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালি, চায়না জাহাজ, চীনা ট্যাংকার, আরটিএনএন,
হরমুজ প্রণালি।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধকে তোয়াক্কা না করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ। মার্কিন নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করেই জাহাজটি গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পাড়ি দেয়।

জাহাজ চলাচল বিষয়ক তথ্যপ্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর হওয়ার পর উপসাগরীয় অঞ্চল থেকে কোনো ট্যাংকার বের হওয়ার এটিই প্রথম ঘটনা। ‘রিচ স্টারি’ নামের জাহাজটি মাঝারি আকারের একটি ট্যাংকার, যা সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন।

তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি।

এর আগে, রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া সব জাহাজের ওপর নজরদারি ও অবরোধ জোরদার করা হবে।

তিনি আরও বলেন, ইরানকে অর্থ প্রদানকারী জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় শনাক্ত করে আটকের নির্দেশ দেওয়া হয়েছে এবং “অবৈধ টোল” প্রদানকারী কোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার (ইস্টার্ন টাইম) সকাল ১০টা থেকে এই অবরোধ কার্যকর হয়েছে। এর আওতায় পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসমূহও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্লেষকদের মতে, চীনা জাহাজটির এ পদক্ষেপ অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যপথে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।

সূত্র: মিডিলইস্ট আই
আরবিএ/আরটিএনএন