ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছাড়েন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান সময় রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।
এর আগে টানা ২১ ঘণ্টা আলোচনা চললেও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি বলে জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’
আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন ভ্যান্স। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভ্যান্স বলেন, ‘আলোচনায় কোনো ত্রুটি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। তারা অসাধারণ কাজ করেছে।’
যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয় অবস্থান নিয়ে অংশ নিয়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘আমরা সৎ উদ্দেশ্য নিয়েই এসেছিলাম। নমনীয় মনোভাব নিয়ে আলোচনা করেছি। কিন্তু সমঝোতায় পৌঁছাতে না পারা দুর্ভাগ্যজনক। যুক্তরাষ্ট্র একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম’ প্রস্তাব দিয়েছে। এখন দেখা যাক ইরান সেই প্রস্তাব গ্রহণ করে কিনা।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!