ইরানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে ট্রাম্পের জামাতা
ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার (বাঁয়ে) ও বিশেষ দূত স্টিভ উইটকফ।   ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন উইটকফ ও কুশনার। ইরানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা নিরসন ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়েছে।

স্টিভ উইটকফ বর্তমানে মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এর আগে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সূত্র: রয়টার্স ও আল–জাজিরা