জাতিসংঘে হরমুজ প্রণালি সুরক্ষা প্রস্তাবে ভোট আজ।
জাতিসংঘে হরমুজ প্রণালি সুরক্ষা প্রস্তাবে ভোট আজ।   ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট হতে পারে।

কূটনীতিকরা জানিয়েছেন, ভেটো ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে। এতে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। হামলার ফলে তেলের দাম বেড়ে যায়। পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সংঘাতে তেহরান অধিকাংশ সময় হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখে।

যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মধ্যেও ইরান এই প্রণালি খুলতে অনীহা দেখাচ্ছে এবং যুদ্ধের স্থায়ী অবসান চায়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের আপত্তির কারণে প্রস্তাব থেকে বল প্রয়োগের অনুমোদন বাদ দেওয়া হয়েছে। কূটনীতিকরা মনে করছেন, প্রস্তাবটি দুর্বল হওয়ায় এটি পাস হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে ভোটের ফলাফল এখনও অনিশ্চিত।

তথ্যসূত্র: রয়টার্স