মালয়েশিয়ায় নথি যাচাই অভিযানে সবচেয়ে বেশি বাংলাদেশি, আন্তর্জাতিক, নথি যাচাই, ইমিগ্রেশন, বাংলাদেশি, বাংলাদেশী, মালোয়েশিয়া, মালোয়েশিয়া ইমিগ্রেশন, পাসপোর্ট, বৈধ কাগজপত্র, বৈধ কাগজ, ইমিগ্রেশন পপারস, বাংলাদেশী নথি, বাংলাদেশি নথি,
মালোয়েশিয়া ইমিগ্রেশন অফিস।   ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে ১৪৭টি অভিযানে ৭ হাজার ১৫৪ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই করেছে। এই বিশেষ অভিযান ‘অপারেশন পান্তাউ’-এর আওতায় পরিচালিত হয়েছে, যেখানে ২২২ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নিয়েছেন।

অভিযানে সবচেয়ে বেশি, ৩ হাজার ৩৫৪ জন বাংলাদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়েছে। এছাড়া মিয়ানমারের ৭৮২, ইন্দোনেশিয়ার ৭৭৯, পাকিস্তানের ৫১৪, নেপালের ৪৭৮, ভারতের ৩৪০, থাইল্যান্ডের ১৬৯, ফিলিপাইনের ১৫৭, চীনের ১২১ এবং ব্রুনাইয়ের ১০৫ জন নাগরিকের নথি যাচাই করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযান মূলত বিদেশিদের আইনি মর্যাদা পর্যবেক্ষণ, বৈধ ভ্রমণ নথি যাচাই এবং অভিবাসন আইন সঠিকভাবে পালন হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য পরিচালিত হয়েছে। গোয়েন্দা তথ্য ও ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে এই অভিযান সম্পন্ন করা হয়েছে।

অভিযান চলাকালীন উৎসবের মৌসুমের কারণে স্থানীয় জনগণের চলাচলে বিঘ্ন না পড়তে বিশেষভাবে নজর রাখা হয়। অভিবাসন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা এবং আইন রক্ষা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস