ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, হিজবুল্লাহ
ইসরায়েলের ইরানের মিসাইল হামলার পরবর্তী দৃশ্য   ছবি: সংগৃহীত

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে, ইরান থেকে দেশটির উত্তরাঞ্চলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড (বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ) আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, "ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছেন বলে ঘোষণা দেওয়ার পরই" ক্ষেপণাস্ত্র হামলার নতুন দফা শুরু হয়। চ্যানেল ১২ আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে রকেট হামলা শনাক্ত করার পর আপার গ্যালিলি অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন আরো জানিয়েছে, হিজবুল্লাহর রকেটের আঘাতে মধ্য ইসরায়েলের বনেই ব্রাক শহরে খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন ‘সামান্য আহত’ হয়েছেন। আহতদের মধ্যে সাত মাস বয়সী দুটি শিশুও রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা অধিকৃত হাইফা শহরের পূর্বে ‘কিরিয়াত আতা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অবকাঠামো’ লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, তারা দক্ষিণ লেবাননের আইনাতা শহরে আগ্রাসনকারী ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং উত্তর ইসরায়েলের মালকিয়া ও মেতুলা শহরেও রকেট নিক্ষেপ করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবিলা করছে’। বিবৃতিতে আরও বলা হয়, আকাশে যে শব্দ শোনা যাচ্ছে, তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কারণেই হচ্ছে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই