ইরানের তেহরান দাবি করেছে, সোমবার (৩০ মার্চ) মাশহাদ বিমানবন্দরে মার্কিন হামলায় মাহান এয়ারের একটি বেসরকারি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাওয়ার কথা ছিল, যেখানে অতি প্রয়োজনীয় ওষুধ ও মানবিক সহায়তা সংগ্রহ করে আনা হতো। হামলার কারণে এই গুরুত্বপূর্ণ মিশন অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ‘বিমানটি সাধারণ মানুষের জন্য ওষুধ ও সহায়তা আনছিল। হামলার ফলে এটি উড়াল দেওয়ার অযোগ্য হয়ে পড়েছে।’
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ১ এপ্রিল নয়াদিল্লিতে অবতরণ করার কথা ছিল। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে ইরানি রেড ক্রিসেন্টের মাধ্যমে চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পাঠানো হয়েছিল।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানে তীব্র ওষুধ সংকট তৈরি হয়েছে, তাই এই মানবিক সহায়তা মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহান এয়ার মধ্যপ্রাচ্য ও এশিয়া-দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।
ইরানি কর্মকর্তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, বিমানটি মেরামত করে পুনরায় মিশনে পাঠানো সম্ভব কি না তা এখনও নিশ্চিত নয়।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি জোট ইরানের বিভিন্ন কৌশলগত ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মাশহাদ বিমানবন্দরের এই হামলার ফলে কাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিমান এখনও উড়াল দেওয়ার উপযুক্ত নয়।
ভারত ও ইরানের মধ্যে ত্রাণ বিনিময় প্রক্রিয়াও চলমান যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। যদি বিমান নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারে, তবে ইরানের চিকিৎসা সেবায় বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
ইরান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন প্রশাসন এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!