• মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিলো আইআরজিসি
  • বড় বিস্ফোরণের পর তেহরানের উত্তরে ধোঁয়ার ওঠানামা
  • ইরান দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে
  • লেবাননে ইসরায়েলি বাহিনী ও হেলিকপ্টার লক্ষ্য করে হামলা: হিজবুল্লাহ
  • যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল
মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিলো আইআরজিসি
বড় বিস্ফোরণের পর তেহরানের উত্তরে ধোঁয়ার ওঠানামা
ইরান দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে
লেবাননে ইসরায়েলি বাহিনী ও হেলিকপ্টার লক্ষ্য করে হামলা: হিজবুল্লাহ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিলো আইআরজিসি

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা চালাবে বিপ্লবী গার্ড

ছবি: সংগৃহিত।

ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। এ নির্দেশনায় ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের কমপক্ষে এক কিলোমিটার দূরে সরে যেতে বলা হয়েছে।

বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ৩০ মার্চের মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানায়, তাহলে তারা হামলা থেকে বিরত থাকবে। নয়তো হামলা শুধু দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আরও প্রতিষ্ঠান লক্ষ্য হতে পারে।

রোববার (২৯ মার্চ) দেওয়া বিবৃতিতে বলা হয়, “ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলার কারণে এখন এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্য। তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়েছে।”

বিপ্লবী গার্ড আরও হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে হামলার পরিধি আরও বিস্তৃত হবে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, মধ্যপ্রাচ্যে কাতারে মার্কিন টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় রয়েছে, যা এই হুঁশিয়ারির আওতায় পড়ছে।

সূত্র: সিএনএন

বড় বিস্ফোরণের পর তেহরানের উত্তরে ধোঁয়ার ওঠানামা

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত ৬

ছবি: সংগৃহিত।

সাম্প্রতিক কয়েক মিনিটে তেহরানের উত্তরে কয়েকটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের পাহাড়ি এলাকায় ধোঁয়া উড়ে ওঠার দৃশ্যও দেখা গেছে।

তবে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কোন লক্ষ্যবস্তুতে এ হামলা হয়েছে। রোববার (২৯ মার্চ) মধ্যরাতের পর থেকে নতুন করে হামলা ও পাল্টা হামলা শুরু হয়।

এছাড়া, তেহরানের পশ্চিমে অবস্থিত করাজ শহরে রাতভর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই এলাকায় অনেক সামরিক স্থাপনা রয়েছে। তবে বেসামরিক স্থানেও আঘাত লাগার খবর পাওয়া যাচ্ছে। লক্ষ্যবস্তুর বিষয়ে এখনো অস্পষ্টতা বজায় রয়েছে।

সূত্র: আল জাজিরা

ইরান দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে

সাইরেনে ছুটাছুটি, ইসরায়েলে পদদলিত ৪

ছবি: সংগৃহিত।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানান, আক্রমণ শনাক্ত করা হয়েছে এবং ডিমোনা সহ কয়েকটি স্থানে সতর্কবার্তা জারি ও সাইরেন বাজানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) মধ্যরাতের পর ইরান এ হামলা চালায়। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা সফলভাবে হামলাটি রুখে দিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তরাঞ্চলীয় শহর মেটুলাতেও সাইরেন বাজানো হয়েছে।

এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, মালকিয়া এলাকায় তারা ইসরায়েলি বাহিনীর ওপর অতিরিক্ত হামলা চালিয়েছে।

সূত্র: মিডিল ইস্ট আই

লেবাননে ইসরায়েলি বাহিনী ও হেলিকপ্টার লক্ষ্য করে হামলা: হিজবুল্লাহ

লেবাননে হিজবুল্লাহ'র অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা |  আন্তর্জাতিক | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

ছবি: সংগৃহিত।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছে। রোববার (২৯ মার্চ) ডেইর সিরিয়ান শহরে ক্ষতিগ্রস্ত একটি যানবাহন উদ্ধারের সময় সাঁজোয়া ইউনিটকে আর্টিলারি গোলাবারুদের মাধ্যমে লক্ষ্য করে হামলা করা হয়।

সংগঠনটি আরও জানিয়েছে, সীমান্ত শহর আদাইসেহের আকাশে একটি ইসরায়েলি হেলিকপ্টারের ওপর বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা হেলিকপ্টারকে সরে যেতে বাধ্য করে।

এছাড়া আল-মালিকিয়াহ এলাকায় ইসরায়েলি সৈন্যদের সমবেত অবস্থানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা করে। 

সূত্র: মিডিল ইস্ট আই

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ আয়োজকদের দাবি, এসব কর্মসূচিতে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন।

তাদের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০টিরও বেশি স্থানে ‘নো কিংস’ শিরোনামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দেশজুড়ে এসব বিক্ষোভ ছড়িয়ে পড়লেও এখনো কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণের হিসাব প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আয়োজকেরা বলছেন, আগের তুলনায় এবারের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। তাদের দাবি, গত অক্টোবরের একই ধরনের কর্মসূচির তুলনায় এবার প্রায় ১০ লাখ বেশি মানুষ এবং ৬০০টি বেশি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: মিডিল ইস্ট আই