ইসরায়েলি হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদরকে।
মঙ্গলবার (২৪ মার্চ) তেহরানে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য উপ-প্রধান মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীর বরাত দিয়ে জানানো হয়েছে, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির অনুমোদন ও সম্মতিতে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আদেশের মাধ্যমে জোলঘাদরকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
গত সপ্তাহে এক আকস্মিক ইসরায়েলি হামলায় ইরানের প্রভাবশালী নেতা এবং নিরাপত্তা পরিষদের তৎকালীন প্রধান আলী লারিজানি নিহত হন। লারিজানির মতো একজন অভিজ্ঞ নেতার শূন্যতা পূরণ এবং বর্তমান আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কৌশল নির্ধারণে জোলঘাদরের এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
মোহাম্মদ বাঘের জোলঘাদর ইরানের সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্র: টার্কি টুডে
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!