ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরাক
নিহত ৬ সেনা সদস্য   ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয় সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

নিহতরা হলেন:
• মেজর জন এ. ক্লিনার (৩৩)
• ক্যাপ্টেন আরিয়ানা জি. সাভিনো (৩১)
• টেকনিক্যাল সার্জেন্ট অ্যাশলে বি. প্রুইট (৩৪)
• ক্যাপ্টেন সেথ আর. কোভাল (৩৮)
• ক্যাপ্টেন কার্টিস জে. অ্যাংস্ট (৩০)
• টেকনিক্যাল সার্জেন্ট টাইলার এইচ. সিমন্স (২৮)

প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এই বিমান দুর্ঘটনার মধ্য দিয়ে ইরান যুদ্ধে মার্কিন সেনাদের নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়াল। এর আগে সম্মুখযুদ্ধে নিহত হন আরও সাত সেনা। পেন্টাগনের তথ্যমতে, এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই