ইরাকের দুজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদে মার্কিন দূতাবাস চত্বরের ভেতরে একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার সকালে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ফুটেজে দূতাবাস চত্বর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। আল জাজিরা অ্যারাবিকের প্রতিনিধিও জানিয়েছেন, হামলার খবরের পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং একই সময়ে সেখানে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজছিল।
বাগদাদের অত্যন্ত সুরক্ষিত ‘গ্রিন জোন’-এ অবস্থিত বিশাল এই মার্কিন দূতাবাস চত্বরটি বিশ্বের অন্যতম বৃহত্তম কূটনৈতিক স্থাপনা। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো এর আগেও বারবার রকেট ও ড্রোন দিয়ে এখানে হামলা চালিয়েছে। আল–জাজিরার খবরে বলা হয়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থলে (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বিশাল এই দূতাবাস প্রাঙ্গণটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। এ হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দূতাবাস ইরাকের জন্য তাদের ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা নবায়ন করেছিল। সেখানে সতর্ক করে বলা হয়েছিল, ইরান ও ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও তারা এমন হামলা অব্যাহত রাখতে পারে।
সূত্র : এপি
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!