ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ   ছবি: সংগৃহীত

ইরাকে যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং প্লেন (জ্বালানি সরবরাহকারী বিমান) বিধ্বস্ত হওয়ার কথা মার্কিন সেনাবাহিনী জানানোর পর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তাদের কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

ইংরেজিতে লেখা ওই পোস্টে গালিবাফ বলেন, "নেতানিয়াহুর সম্প্রসারণবাদী মোহ বা ভ্রান্ত ধারণা বাস্তবায়নে ট্রাম্প কেন তাদের ছেলে-মেয়েদের বলি দিচ্ছেন, তা জানার অধিকার আমেরিকান পরিবারগুলোর রয়েছে।" তিনি তার পোস্টে দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনকে ইঙ্গিত করে একটি হ্যাশট্যাগও যুক্ত করেন। উল্লেখ্য, এপস্টাইন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী, যার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থারও যোগাযোগ ছিল।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই