ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি   ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ইঙ্গিত অনুযায়ী, ইরানের নেতৃত্ব এখনও অনেকাংশেই অটুট রয়েছে এবং সহসা তাদের পতনের কোনো ঝুঁকি নেই। এ বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গোয়েন্দা মূল্যায়নের ফলাফল সম্পর্কে জানেন এমন একটি সূত্র জানিয়েছে, "অসংখ্য" গোয়েন্দা প্রতিবেদনে "ধারাবাহিকভাবে এই বিশ্লেষণই উঠে এসেছে যে, (ইরানি) শাসনব্যবস্থার পতন ঘটার কোনো শঙ্কা নেই" এবং "ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ এখনও বজায় রয়েছে।" সূত্রটি আরও জানায়, সর্বশেষ মূল্যায়নটি গত কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হয়েছে।

রয়টার্সের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পরও ইরানের রাজনৈতিক নেতৃত্বের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বা সহনশীলতার বিষয়টি এই গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। সংবাদমাধ্যমটি একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, এই যুদ্ধের ফলে ইরান সরকারের পতন ঘটবেই—এমন কোনো নিশ্চয়তা নেই বলে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন।

সূত্র : রয়টার্স ও আল জাজিরা

আরটিএনএন/এআই