যুদ্ধে আহত হওয়ার খবর ছড়ালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি "পুরোপুরি সুস্থ ও নিরাপদে" আছেন বলে জানিয়েছেন ইউসুফ পেজেশকিয়ান। তিনি ইরান সরকারের একজন উপদেষ্টা এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইউসুফ পেজেশকিয়ান বলেন, "আমি খবর পেয়েছিলাম যে জনাব মোজতবা খামেনি আহত হয়েছেন। এরপর সংশ্লিষ্ট মহলে যোগাযোগ আছে এমন কয়েকজন বন্ধুর কাছে আমি বিষয়টি জানতে চাই। তারা আমাকে জানিয়েছে যে, ঈশ্বরকে ধন্যবাদ (আলহামদুলিল্লাহ), তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।"
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে "রমজান যুদ্ধের এক আহত যোদ্ধা" হিসেবে উল্লেখ করেছিল, তবে তার আঘাত ঠিক কী ধরনের বা কতটা গুরুতর, তা কখনও স্পষ্ট করেনি।
সূত্র : সিবিএস নিউজ
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!