ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, হিজবুল্লাহ
দক্ষিণ লেবানেন হিজবুল্লাহ’র হামলা   ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া একাধিক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, সেরঘায়া সমভূমিতে (Serghaya plain) হেলিকপ্টার থেকে নামা ইসরায়েলি সেনাদের সরাসরি মোকাবিলা করেছে তাদের যোদ্ধারা।

তারা আরও জানায়, সীমান্ত শহর ওদাইসেহ-এর খাল্লাত আল-মাহাফিরের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর ওপর তারা কামান (আর্টিলারি) ও মেশিনগান দিয়ে হামলা চালিয়েছে। এর ফলে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়। এছাড়া আইতারুন শহরের দিকে এগিয়ে আসা ইসরায়েলি বাহিনীর ওপরও কামান দিয়ে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।