বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) প্রকাশিত এক হালনাগাদ ভ্রমণ নোটিশে এই সতর্কতার কথা জানানো হয়।
ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থান বা ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাজ্যের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেকোনো ভ্রমণের আগে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাংলাদেশের বিভিন্ন অংশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এফসিডিও।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি নিয়ে আলাদা সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। এসব জেলায় অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ধরনের ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে। সতর্কতার কারণ হিসেবে এফসিডিও জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে নিয়মিত সহিংসতা, সশস্ত্র তৎপরতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়, যা বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
নির্বাচন প্রসঙ্গে ভ্রমণ নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে এফসিডিও। নোটিশে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সমাবেশ, মিছিল কিংবা ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। পাশাপাশি উগ্রবাদী গোষ্ঠীর নির্বিচার হামলার ঝুঁকিও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
এফসিডিও তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, বাংলাদেশে অবস্থানকালে চারপাশের পরিস্থিতির প্রতি সব সময় সচেতন থাকতে হবে। বড় জমায়েত, রাজনৈতিক কর্মসূচি, ভোটকেন্দ্র এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ সংবেদনশীল এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অস্থিরতা বা সহিংসতার পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনে দ্রুত এলাকা ত্যাগ করার প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে।
ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়েছে, সম্ভাব্য যান চলাচল বিঘ্ন, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়া বা নিরাপত্তাজনিত সমস্যার কথা বিবেচনায় রেখে বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখা উচিত। জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।
নোটিশে স্পষ্ট করে জানানো হয়েছে, এফসিডিওর ভ্রমণ পরামর্শ অমান্য করে বাংলাদেশে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে বীমা সুবিধা পাওয়া নাও যেতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!