ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকার একজনকে উদ্ধার করা হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।এ বছরের এখন পর্যন্ত এই সাগরে মোট ২৬ জন নিহত বা নিখোঁজ হন।
মাল্টার সামরিক বাহিনী জানায় উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে । উদ্ধারকৃত ব্যক্তি জানায়, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ছিলেন। এ সময় তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকায় থাকা ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এই পথে যাত্রা করে থাকেন। এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ছোট ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।
২০১৪ সাল থেকে এই যাত্রাপথটির উপর নজর রাখছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।
২০২৫ সালে ভূমধ্যসাগরে মোট এক হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!